নিজস্ব প্রতিবেদক | ০৬:৫১ এএম, ২০২২-০৩-১০
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম বিষয়ে জেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ, বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বুধবার (০৯ মার্চ) সকালে পরিষদের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কৃষি কমিটির আহ্বায়ক ও পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম।
মতবিনিময় সভায় কৃষি এবং হর্টিকালচার সেন্টারের পক্ষ থেকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে কৃষি বিভাগের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। কৃষি বিভাগের হাইব্রিড ধান উৎপাদনে সফলতা, ধান, সবজি ও পাট উৎপাদনে নতুন প্রযুক্তির প্রয়োগ, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে চাষ, ৮টি উইং এর মাধ্যমে নাগরিক সেবা ও দাপ্তরিক সেবা প্রদান ইত্যাদি। এছাড়া হর্টিকালচার সেন্টার এর ফসল সংরক্ষণে কুলিং কর্ণার নির্মাণ, বিদ্যুৎ, সেচ, পাওয়ার টিলার স্থাপন, ভূমি উন্নয়ন, প্রযুক্তি জ্ঞানের প্রশিক্ষণ, নারীদের সম্পৃক্তকরণ বিষয়গুলিও এখানে তুলে ধরা হয়।
সভায় বক্তারা বিলাতী ধনীয়া চাষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা, কফি ও কাজুবাদাম চাষে গবেষণা, জুম চাষের উপর নির্ভরশীল পরিবারের তালিকা সংগ্রহ এবং গবেষণার মাধ্যমে নতুন জাত উদ্ভাবনের বিষয়ে কাজ করার জন্য প্রস্তাব রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, দেশের অন্যান্য এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থা ভিন্ন হওয়া সত্তেও বিশেষ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ এলাকার কৃষির উন্নয়নে কাজ করা যায়। খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে কৃষি উন্নয়নে বিকল্প নাই। তিনি পরিষদ এবং হস্তান্তরিত বিভাগগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান। এসময় রাঙামাটির ১০ উপজেলার কৃষি এবং হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited